চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়।
কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ডলারের ৩০০ টি নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- যশোরে দুই হত্যাকাণ্ডের নেপথ্যে এক জমি দুইবার বিক্রির বিরোধ
- যশোর শহরে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা
- যশোরে শেখ রজব আলী কল্যাণ সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান
- যশোরে প্রদর্শিত হবে সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’
- চৌগাছায় কোরআন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
- কেশবপুরে জামায়াতের প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
- সাতক্ষীরায় প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
- পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন
