Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছাত্রীকে যৌন হয়রানি : মাদরাসা শিক্ষককে গণপিটুনি

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার সামনে হয়রত (রা:) ফাতেমা কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

উপজেলার তিল্লা গ্রামের ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর ওই মাদ্রাসার শিক্ষক ও মালিক বলে জানা গেছে। পুলিশ গণপিটুনিতে আহত পেরেক হুজুরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও স্থানীয়রা জানান, ওই পেরেক হুজুর তার মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানী করে। এমন খবর পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার সামনে জড়ো হয়। এবং পেরেক হুজুরকে পেয়ে এলাকাবাসী গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, যৌন হয়রানীর বিষয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ছাত্রীর অভিভাবকরা বলছে, যৌন হয়রানি করায় তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। আর অভিযুক্ত ব্যক্তি বলেছে, কিছুদিন আগে এক অভিভাবক মাদ্রাসায় প্রবেশ করা নিয়ে বিরোধে এমনটি হয়েছে। তবে, অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন অভিযোগ দেয়নি। এজন্য তাকে ছেড়ে দেয়া হলেও বিষয়টি আরো খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

ছাত্রীকে যৌন হয়রানি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.