Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় মাটির ট্রাক নিল দুইজনের প্রাণ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
বুধবার সকালে যশোরে ঝিকরগাছায় ইটের ভাটার মাটি পরিবহনের ট্রাক চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। ঝিকরগাছা ইটভাটা মালিক সমিতির সভাপতির ট্রাক চাপায় একজন অপরজন ঘেরের মাটি কাটা ট্রাক চাপায় মারা গেছেন। এ সকল ইটভাটার এবং মাটি পরিবহনের গাড়িগুলোর নেই কোন কাগজপত্র। এ সময় গুরুতর আহত হয়েছে সোনাকুড় গ্রামের সুকান্ত রায়ের মেয়ে সুসমিতা রায় (১৩)।

বুধবার সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে দুইটি প্রাণ ইট পরিবহনের ট্রাকের চাপায় ঝরে পড়ল। সকাল সাতটায় বাঁকুড়ার সোনাপুর গ্রামের প্রান্ত (২০) মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে আসছিলেন। পথিমধ্যে হাজিরবাগ গার্লস স্কুলের সামনে ইট ভাটার মালিক সমিতির সভাপতি ও হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিশ্বাস ব্রিকসের ট্রাকের চাপায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মামার বাড়ি থেকে তার দোকান দেখাশোনা করতেন।

অপরদিকে মার্শিয়া বাজারের মধ্যে ভেড়ির মাথায় মাটি কাটা ট্রাকের চাপায় কলারোয়ার পাকুরিয়া গ্রামের হামিদুল ইসলাম (৬৫) মারা যান। নিহত ব্যক্তি ফেরিওয়ালা হিসেবে মালামাল বিক্রির উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছিলেন।

এ ব্যাপারে ঝিকরগাছা ইটভাটার মালিক সমিতির সভাপতি ও হরিহরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আমার গাড়ির চাপায় প্রান্ত মারা গেছে। তবে তারা মামলা করতে রাজি নয়। তিনি বলেন আমার ইটভাটার বৈধ কাগজপত্র রয়েছে এবং গাড়িরও বৈধ কাগজপত্র রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ক্ষতিগ্রস্তরা কেউ মামলা না করায় এ ব্যাপারে আয়নানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
ঝিকরগাছা উপজেলার ২০ ভাটার মধ্যে ১৯ ভাটার বৈধ কাগজপত্র নেই।

ঝিকরগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.