Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
  • কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
  • মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং ত নয় যেন মরণফাঁদ

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তারিক মোহাম্মদ
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানী রেলক্রসিং যানবাহন চলাচলে মরণফাঁদে পরিণত হয়েছে। হরহামেশায় এখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সড়ক সংস্কার ও রেলগেটের দাবি তুলেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে ঢাকা-বেনাপোল, ঢাকা- সাতক্ষীরা, খুলনা-বেনাপোল যাত্রী-মালবাহী বাস, ট্রাকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী কয়েক হাজার যান প্রতিদিন চলাচল করে।
বেশ কয়েক বছর পূর্বে এই মহাসড়কটি সংস্কার করা হলেও সেটা আবারও মরণফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর রেলক্রসিং এলাকা। এ রেলক্রসিংয়ে নেই কোন গেট। মহাসড়কের দুপাশেই বিভিন্ন স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে ও বসে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এখান দিয়ে। এবং প্রায় পতিত হচ্চে দুর্ঘটনায়।
বর্তমানে সড়কটির পুলেরহাটের কিছু অংশ ও লাউজানী রেলক্রাসিং এলাকা যান চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের উপর দিয়ে রেললাইন পার হতে গিয়ে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এই স্থানটি খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রায় সময়ই ছোট-খাটো দুর্ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও শুকনোর সময় আমরা ধুলাবালির কারণে ঘর বাড়িতে বসবাসও করতে পারিনা। আমরা অতিদ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি করছি।
বেনাপোল বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকের চালক আব্দুর রহিম বলেন, এই সড়কের উপর দিয়ে ট্রাক নিয়ে চলাচলের ফলে নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ট্রাক চালানোর সময় মনের মধ্যে সর্বদা ভয় বিরাজ করতে হয় কখন না জানি গাড়ি পাল্টি খায়। রাস্তাজুড়ে খানাখন্দ। চলাচলে খুবই সমস্যা হচ্ছে। কয়েক দিন আগে রাস্তার মধ্যে ৪০ হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। দ্রুত রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।
সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের যাত্রী আলমগীর হোসেন আলম বলেন, কিছুদিন পূর্বে যখন রাস্তা ঠিক হচ্ছিল তখন মনে করছিলাম। হয়তো আমাদের চলাচল করতে সমস্যা হবে না। এখন সব ঠিক হলেও লাউজানী রেলক্রাসিং ও পুলেরহাট বাজারের রাস্তা উচু-নিচু গর্তে ভর্তি।
লাউজানী মল্লিকপুর এলাকার বাসিন্দা ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, রাস্তা মানুষের চলাচলের জন্য কিন্তু যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেলক্রাসিং ও পুলেরহাট বাজারের বেহাল দশা থেকে অতিদ্রুত মুক্তি পেতে মহাসড়কটি সংস্কারের বিকল্প নেই। এছাড়াও রাস্তার স্পিড ব্রেকারগুলো রং করা জরুরি।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, রাস্তা ভাঙ্গার বিষয়ে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে অবগত করা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিকরগাছা রেলক্রসিং লাউজানী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

    September 4, 2026

    যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

    September 4, 2026

    কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.