ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়ন-২০২৫ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে লাউজানী আল হেলাল ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা*চৌগাছা জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আশরাদুল আলম।
এ সময় তিনি বলেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ওয়ার্ড ও ইউনিট প্রধানদের করণীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ।
এছাড়া ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতিগণ এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
- পানি সংরক্ষণ : পাইকগাছায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক
- “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
- বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
- যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
- নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
- যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

