Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দলিত জনগোষ্ঠীর সুরক্ষা ও সংসদে প্রতিনিধিত্বের দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ব মানবিক মর্যাদা দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন করেছে।

বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের মানবিক মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ সময় তারা তিনটি প্রধান দাবি সরকারের কাছে তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা।

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে জনগোষ্ঠীর সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

দেশের সব ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা।

বক্তারা অবিলম্বে এই জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বিডিইআরএম যশোর জেলা শাখার সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রীতা রানী, সহ-সাধারণ সম্পাদক অসিম সরকার, কোষাধ্যক্ষ রতন রবিদাস, সাংগঠনিক সম্পাদক রবিন দাস, প্রচার সম্পাদক প্রভাষ দাস, আইন বিষয়ক সম্পাদক শ্যামল দাস, নারী বিষয়ক সম্পাদক চম্পা দাস এবং সাংস্কৃতিক সম্পাদক আয়নামতি বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিডিইআরএম উপদেষ্টা প্রশান্ত বর্মন, নাগরিক উদ্যোগের মাঠ সমন্বয়কারী নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার অলক কুমার দাস এবং সদস্য চন্দনা রানী দাস।

দলিত জনগোষ্ঠী প্রতিনিধিত্ব মানববন্ধন যশোর সংসদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.