Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রাজনীতিবিদরা যদি চাঁদা নেয়া বন্ধ করেন, তবে ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখা আয়োজিত ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করার মতো নোংরা রাজনীতি পরিহার করব। আমরা প্রথমেই রাজপথে না নেমে গঠনমূলক সমালোচনা করব। বিগত ১৭ বছরের যে অপরাজনীতি ছিল, তা বর্জন করে আমরা ‘কোয়ালিটি পলিটিক্স’ বা মানসম্মত রাজনীতি করতে চাই।” তিনি আরও জানান, সরকারের ভালো কাজের সহযোগিতা ও তদারকির জন্য তারা ইতিমধ্যে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করেছেন।

বক্তব্যে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে মাতা-পিতার সন্তান, তারা দুজনেই বর্ণাঢ্য জীবনের অধিকারী। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আগে জামায়াতে ইসলামী বলেছিল; যেমন-সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার না করা। ইতিমধ্যে সরকারি দলও সেই চর্চা শুরু করেছে।

বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ল ইয়ার্স কাউন্সিল ও সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল শামীম, অ্যাডভোকেট আর.এম. মঈনুল হক খান ময়না, অ্যাডভোকেট মনজুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.