Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১২, ২০২৪

দেবহাটায় সংবর্ধিত ক্রীড়া উপদেষ্টা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

দেবহাটা সংবাদদাতা
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাতক্ষীরা সফরের শেষদিনে শনিবার দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। এ সময় দেবহাটার বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, দরদির যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা রিয়াজুল ইসলাম (হাসা), দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, দরদির আজীবন সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবাদুল ইসলাম, দরদির উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দরদির গণযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, দরদির সভাপতি সাকিব হোসেন প্রমুখ। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আসিফ হাসানের নামে মিনি স্টেডিয়াম করার স্থান পরিদর্শন শেষে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.