Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দ্রুততম সময়ে চালু হবে বসন্তপুর নদীবন্দর : নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর প্রত্যাশায় বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ- পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)। বক্তব্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন, তিনি যেহেতু বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন মানেই এটা হয়ে গেছে। ইতিমধ্যেই ভারতের মধ্যেও কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই উন্নয়ন প্রকল্প শুরু হবে। এই জনপদের বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানিসহ জনকল্যাণমুখী কাজ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মানুষের জীবন জীবিকার লক্ষ্যে এমপি আতাউল হক দোলনের মাধ্যমে যথাযথ কাজ হবে। প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দুই দুইবার ভারত সফর করেছেন, সেখানে ট্রেন, বিমান ও নৌ চলাচল করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিলেন, এ কারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই। তাই বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে নয়। বরং জামায়াত বিএনপিই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেজুতি পারভীন লায়লা, জেলা আ.লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বিআরডব্লিউ’র পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ পলাশ, স্বাগত বক্তব্য রাখেন বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক এজাজ আহম্মেদ স্বপন, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এর সভাপতি কাজী নওশাদ দেলাওয়ার রাজু, সেক্রেটারি মাকসুদ আলীসহ সাতক্ষীরা জেলা আ.লীগ ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুধীবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

মার্চ ১৭, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.