Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধানের ন্যায্য মূল্য নিশ্চিতসহ চার দফা দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ধানসহ উৎপাদিত কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, সার বীজ কীটনাশকের দাম কমানো, খেতমজুরদের কাজের নিশ্চয়তাসহ ৪ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। সোমবার সকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, এ বছর কৃষকরা বোরো মৌসুমে ভালো ফলন পেলেও উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য কম হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়ছেন এবং চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। কৃষকের উৎপাদন খরচ বিবেচনা করে ফসলের ন্যায্য দাম নির্ধারণ করা। কৃষকদের বাঁচাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা। এছাড়াও উৎপাদন খরচ কমানোর জন্য সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং এগুলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মাধ্যমে কৃষকদের কাছে সহজলভ্য করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে খেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা বিধান, মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং পল্লী রেশনিং ও শস্য বীমা চালু করারও জোর দাবি জানানো হয়েছে। কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ সরকারের প্রতি উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

স্মারকলিপি দেয়ার আগে কালেক্টরেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ যশোরের আহবায়ক মিজানুর রহমান, জাতীয় কৃষক সংগ্রাম সমিতি যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান নান্নু, সমিতির নেতা মহিববুল্লাহ মহিব, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ডের নেতা রফি উদ্দীন প্রমুখ।

চার দফা দাবিতে ধানের নিশ্চিতসহ ন্যায্য মূল্য স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.