নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে ভর্তি হন। ১৬ ফ্রেব্রুয়ারি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সকালে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল বারী ১৯৬৯ সালে পিএসসির মাধ্যমে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে যোগদান করেন। এরপর তিনি যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডারেটর হিসেবে কাজ করেছেন।
শিরোনাম:
- সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে
- পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত
- যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- যশোরে “বাঁচতে শেখা”র উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন
- যশোরে অবৈধ মজুত ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
- যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার
- যশোরে অস্ত্র মামলায় গ্রেফতার ২
- বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের

