Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে সড়কের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

banglarbhoreBy banglarbhoreDecember 21, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা-রাধানগর সরকারি সড়কের দুপাশ থেকে শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য২০ লাখ টাকা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনার বারপাড়া বনায়ন সমিতির সভাপতি শেখ মাহাতাব উদ্দিন ধলু ও সম্পাদক খন্দকার খালিদুজ্জামান উল্লিখিত সড়কের পাশের গাছ বিক্রি করেছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে ওই সড়কের দুপাশ থেকে মূল্যবান রেইনট্রি, মেহগনি, আকাশমণি, বাবলাসহ অন্যান্য বনজ গাছ কাটা হচ্ছে। আর এসব গাছ কিনেছেন ওই ইউনিয়নের লংকারচর গ্রামের রবিউল ইসলাম (মাস্টার), ইতনা গ্রামের আব্দুর রহমান মোল্যা ও শাহাবুদ্দিন সাবু নামের তিনজন কাঠ ব্যবসায়ী।
কাঠ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সভাপতি ও সম্পাদকের কাছ থেকে ১৭ লাখ ৩০ হাজার টাকায় কিনেছেন। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাগজপত্র দেখতে চাইলে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ওই কাঠ ব্যবসায়ীদের যে কাগজপত্র আছে, তাতে সরকারি কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর নেই।
এ ব্যাপারে ইতনার বারপাড়া বনায়ন সমিতির সভাপতি মাহাতাব উদ্দিন ধলু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। তবে আমাদের কাছে লিখিত কোনো কাগজপত্র নেই।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ইতনা ইউনিয়নের রাস্তার পাশের যে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে, সে অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সামাজিক বন-বিভাগের সাথে কথা হলে তারা বলেন, এ কাজ সামাজিক বন-বিভাগের কাজ নয়। ইউনিয়ন পরিষদের সাথে ওই আলোচিত সমিতির সাথে একটি চুক্তি আছে এমনটাই তারা জানিয়েছেন। তারা সেই চুক্তিপত্র এখনো দেখাতে পারেনি। আগামী ২৪ ডিসেম্বর তারা চুক্তিপত্র দেখাতে চেয়েছেন।
তিনি আরও বলেন, যে গাছগুলো কাটা হয়েছে সে গাছগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং গাছগুলো সরকারি হেফাজতে আছে। রোববার তাদের চুক্তিপত্র অথবা অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান সাংবাদিকদের বলেন, গাছকাটার বিষয়ে আমি কিছু জানি না, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। গাছ কাটা বন্ধ করে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নড়াইল জেলা বন-বিভাগের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন, গাছ কাটার বিষয়টি বন-বিভাগ অবগত নয়; তবে সরকারি কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন-বিভাগের অনুমোদন প্রয়োজন। তারা যে কাজটি করেছে, তা বেআইনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.