Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পূজামণ্ডপে জামায়াত নেতার সনাতন ধর্মের মন্ত্র পাঠ ভাইরাল

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
দুর্গামণ্ডপে সনাতন ধর্মের বেদ ও পুরাণ থেকে মন্ত্র পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। এ ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বাজেবামদাহ পাল পাড়ার হরিতলা দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক বক্তব্যে তিনি হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদ ও পুরাণ থেকে কিছু মন্ত্র পাঠ করেন তিনি।
সে সময় হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে তাকে অভিবাদন জানান। এ বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর জেলা আমির আলী আজম মো. আবু বকর বলেন, অধ্যাপক মতিয়ার রহমান সাহেব বিভিন্ন সভা-সেমিনার ও আলোচনা সভায় দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ও খ্রিস্টান ধর্মের বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা করেন। দেশের চলমান পরিস্থিতিতে তার এই বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজ করছে। আগামী দিনের জন্য সুন্দর বার্তা দিচ্ছে।

এদিকে, শনিবার সকালে একটি ভিডিও বার্তায় অধ্যাপক মতিউর রহমান বলেন, একটি বিশেষ মহল প্রতিহিংসাবশত আমার বক্তব্যের বিশেষ অংশ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.