Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • ঝিকরগাছায় ২ ট্রান্সফরমার চোর আটক
  • যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে চাঁদাদাবির অভিযোগ : এশিয়ান টিভির শামীমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
  • যশোরে আধুনিকমানের হাসপাতাল নির্মাণের ঘোষণা স্নেহময় গ্রুপের
  • যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত বাঙালির প্রাণের উৎসব
  • যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এখন স্বাস্থ্যঝুঁকির কেন্দ্র
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার রাত দশটার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে আটক মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়।

মাছের আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ। চালানটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল বহুলালোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান আটক করা হয়েছিল। এতেও সংশ্লিষ্ট ছিল এ চক্রের সদস্যরা।

বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে।

এছাড়াও বিনা এন্ট্রিতে একটি সিণ্ডিকেট কোটি কোটি টাকার মালামাল শুল্ক না দিয়েই নিয়ে যাচ্ছে। চিহ্নিত শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠিন কোন ব্যবস্থা না নেয়ায় তারা শুল্ক ফাঁকির কাজ করেই চলেছে।

এসব অনিয়মের সঙ্গে কাস্টমস ও বন্দরের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সখ্যতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স রক্ষা করে আবারও ব্যবসার সুযোগ করে দেয়া হয় বলে সাধারণ ব্যবসায়ীরা জানান। আর এদের কারণে সাধারণ ব্যবসায়ীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়েছে। শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

এপ্রিল ১৬, ২০২৬

ঝিকরগাছায় ২ ট্রান্সফরমার চোর আটক

এপ্রিল ১৬, ২০২৬

যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.