Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আধুনিকমানের হাসপাতাল নির্মাণের ঘোষণা স্নেহময় গ্রুপের

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রস্তাবিত স্নেহময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার সদস্য সংগ্রহের উদ্বোধন ও স্নেহময় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মডার্ণ অনলাইন সুপার শপের বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের লভ্যাংশ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় শহরের ষষ্ঠীতলা পাড়ায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর থেকে প্রকাশিত দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক ও ভোরের সাথীর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন স্নেহময় গ্রুপ ও স্নেহময় কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা।

মডার্ণ এমসিএস লিমিটেডের পরিচালক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক নাদুর হোসেন বিশ্বাস, স্নেহময় গ্রুপ ও মডার্ণ অনলাইন সুপার শপের পরিচালক সামিরুল ইসলাম শামীম, মডার্ণ অনলাইন সুপার শপের পরিচালক শরিফুল ইসলাম শরিফ, বাংলাদেশ কমিউনিটি হেলফ কেয়ার লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সাধারণ মানুষ যেন সুলভে বা ন্যায্যমূল্যে চিকিৎসাসেবা পায় সেটি স্নেহময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। খেয়াল রাখতে হবে এটি সেবামূলক প্রতিষ্ঠান। তবেই যশোর ছাড়িয়ে দেশব্যাপি স্নেহময় হাসপাতালের নাম ছড়িয়ে যাবে।

এ সময় অতিথিবৃন্দ উপস্থিত সকলকে মাত্র আড়াই লাখ টাকার বিনিময়ে স্নেহময় হাসপাতালের শেয়ার কিনে গর্বিত অংশিদার হওয়ার আহবান জানান।

এর আগে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শরিফ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহিনুজ্জামান শাহিন।

উল্লেখ্য, যশোর মেডিকেল সংলগ্ন কলেজ এলাকায় প্রস্তাবিত এ স্নেহময় হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টার স্থাপন হতে যাচ্ছে। যেখানে মাত্র আড়াই লাখ টাকার বিনিময়ে এক হাজার শেয়ার বিক্রি করা হবে।

এবং ৫০ হাজার টাকা বুকিং দিয়ে বাকি টাকা দুই বছরের কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।

স্নেহময় গ্রুপ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দখলের শহর যশোর

এপ্রিল ১৯, ২০২৬

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.