Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৬, ২০২৪

বেহাল বাগআঁচড়া-নাভারণ সড়ক দেখার কেউ নেই

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
সাতক্ষীরা-নাভারণ মহাসড়কের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।
তিন উপজেলার মানুষের একমাত্র বড় মোকাম বাগআঁচড়া বাজারের মেইন স্থান জিরো পয়েন্ট মোড়ের রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় বাজারে আসা মানুষ ও ব্যবসায়ীরা বেশি সমস্যায় পড়ছেন।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের। সড়কটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি যেনো পুকুরে পরিণত হয়।

সড়ক বিভাগ মাঝে মাঝে ইট বালি দিয়ে গর্ত ভরাট করলেও এখন যেন এ সড়কের দূরাবস্থা দেখার কেউ নেই..?
যশোরের শার্শা ও সাতক্ষীরা সীমান্ত এলাকার হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক দিয়ে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন বাগআঁচড়া আফিল উদ্দীন ডিগ্রি কলেজ, মহিলা স্কুল এন্ড কলেজ, মশিউর রহমান মহিলা কলেজ ও বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু বছর খানেক ধরে সড়কের বেশিরভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থীরা। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যেন পুকুরে পরিণত হয়ে যায়।

বাগআঁচড়া কলেজের একাদশ শেণ্রীর ছাত্রী তিশা খাতুন এ প্রতিবেদককে জানান, আমরা বাসা থেকে পায়ে হেঠে কলেজে যাই। সড়কের দশা বেহাল হওয়ায় আগের মতো এক গাড়িতে দ্রুত যাওয়া যায়না তাই অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেটেই কলেজে যাতায়াত করি। এর ফলে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ক্লাসে তেমন মনযোগ থাকেনা। বিশেষ করে চরম বিপাকে পড়তে হয়।

বেহাল বাগআঁচড়া-নাভারণ সড়ক দেখার কেউ নেই
ভ্যানচালক আয়ুব আলী মুন্সি জানান, জীবনের তাগিদে প্রতিদিন এ সড়কে ভাড়ায় ভ্যান চালাতে হয়। সড়কের অবস্থা এত খারাপ হওয়ায় প্রতিদিন যাত্রী নিয়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হয়।

বাগআঁচড়া বাজারে ওষুধ ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, বাজারের মেইন সড়কে বড় বড় গর্ত হয়ে তাতে পানি জমে পুকুরে পরিণত হয়েছে। অনেক সময় গর্তে পড়ে বিভিন্ন যানবাহন উল্টে অনেকে আহত হচ্ছে। বিকল হয়ে অনেক ভারি যানবহন ওখানে পড়ে থাকছে।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,বিষয়টি আমার জানা ছিলোনা। এ উপজেলায় আমি নতুন। আপনার মাধ্যমে জানলাম। রাস্তাটি পরিদর্শন করে অতিদ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগআঁচড়া-নাভারণ সড়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.