Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বিএনপি কর্মীকে হত্যা : সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ আ.লীগের ৬০ নেতাকর্মীর নামে মামলা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২২, ২০২৪No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরের বিএনপি কর্মী আনিচুর রহমানকে হত্যার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত আনিচুরের ভাই মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা, হলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।

অপর আসামিরা হলো, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, প্রতিমন্ত্রীর ভাগ্নে ও সাবেক উপজেলা ভাইস চেয়রাম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ, সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাব, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর, সাবেক চেয়ারম্যান মরিুজ্জামান মনি, মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান, উত্তর লাউড়ী গ্রামের নিরাপদের ছেলে আরাধন ঘোষ, অতিজ ঘোষের তিন ছেলে রিপন, সুমন, সুজন, হামিদ শেখের ছেলে ইদ্রিস আলী, গোবিন্দ কুমারের ছেলে মিলন, অভিন্দ্র নাথ ঘোষের ছেলে মনরঞ্জন ঘোষ, মৃত জাহান আলী গাজীর চার ছেলে বাবলু, ভুট্টো, রফিকুল, শফিকুল, ফজলুর ছেলে আহাদ আলী, মৃত গোলাম রহমানের ছেলে মকলেসুর রহমান মুকুল, গোলাম কুদ্দুসের ছেলে মুকিত, গৌর ঘোষের ছেলে দীপক, মুছার ছেলে বিল্লাল, আজিজের ছেলে রাজ্জাক, সাত্তারের ছেলে আনার, সুকুমার ঘোষের ছেলে লিটন ঘোষ, মুজাম আলীর ছেলে আবুল হোসেন, হামিদের ছেলে কাশেম, মকছেদের ছেলে কামরুল, জামালের ছেলে আমিনুর, নুর আলীর ছেলে আলীম, আজিবরের ছেলে জসিম, গোবিন্দর ছেলে সাধু, মোহম্মদের ছেলে করিম, সাধুর ছেলে সুমন, নিরাপদ ঘোষের ছেলে অজিত ঘোষ, দক্ষিন লাউড়ী গ্রামের বদীনাথ ঘোষের ছেলে দীপক, সুন্দলপুর গ্রামের আব্দুলের ছেলে শাহিন, জনাব আলীর ছেলে আহাদ আলী, মাঝলাউড়ী গ্রামের মোসলেমের ছেলে ইমরান, মান্নানের দুই ছেলে আসাদ, তৌহিদ, ঘুঘুরাইল গ্রামের খালেকের ছেলে মুকুল, কাশিপুর গ্রামের হাসান বারীর ছেলে ফয়সাল, খোদা বক্সের ছেলে ইউনুস আলী, গরীবপুর গ্রামের শফি কামালের দুই ছেলে জুয়েল, সেলিম, আরশাদের চেলে ইউছুফ আলী, আরশাদ আলীর দুই ছেলে হাসেম আলী, নুর আলী,কাশিপুর গ্রামের গিনিনের ছেলে অরবিন্দ, তোফাজ্জেলের ছেলে আশিকুর রহমান, আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, ডাঙ্গা মাসনা গ্রামের জামাল গাজীল ছেলে মফিজুর রহমান ও হেলাঞ্চি গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে আব্দুল জিন্নাহ।

মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের উত্তর লাউড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আইনিচুর রহমান বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ২ নভেম্বর ভোরে আসামিরা আনিচুরের বাড়িতে হামলা করে। আসামি সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্যের নির্দেশে অপর আসমিরা আনিচুরকে কুপিয়ে গুরুত জখম করে।

এরপর আসামিদের সহযোগীতায় আসামি মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ পায়ে গুলি করে অপহরণ করে গাড়িতে উঠায়ে নিয়ে যায়। আনিচুরের স্বজনেরা পরে জানতে পারে তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে আছে। আসামিরা ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় তখন থানা আদালতে মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি এ মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

মে ১৮, ২০২৬

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.