Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১০, ২০২৫

মণিহার প্রেক্ষাগৃহে ‘রুম নাম্বার ২০১১’ প্রদর্শন

স্বল্পদৈর্ঘ্য সিনোমায় সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের বার্তা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনাটি সেই সময় তোলপাড় সৃষ্টি হয়েছিল। সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’। সিনেমাটি শুক্রবার দেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহারের সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদসহ সুধীজনের সিনেমাটি উপভোগ করেন। সিনেমাটি দর্শকের মনে নাড়া দিয়েছে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার বার্তা দেয়া হয়েছে সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।
এ বিষয়ে সিনেমার পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ জানান,  ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের পর মুভিটার কাজ শেষ করেছি।  ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বলি হয়ে যেন কেউ এ ধরনের ঘটনার শিকার না হয়। সিনেমায় সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের বার্তা দেয়া হয়েছে।’
যশোরের নাট্যাভিনেতা মানস বিশ্বাস বলেন, ‘আসলেই আবরারের মৃত্যু ওই সময়ে সবশ্রেণী মানুষের মাঝে নাড়া দিয়েছিল। কিছু লোক প্রতিবাদ করলেও অনেকেই করতে পারেনি নানা কারণে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে নিয়ে কিছু শিক্ষার্থী সিনেমা তৈরি করেছে। গল্পটি হৃদয়বিদারক। এরকম নির্যাতন বা মৃত্যু নিয়ে যত ঘটনা আছে; সেগুলো নিয়ে সিনেমা তৈরি করা উচিত। যাতে দেশের ভবিষ্যত প্রজন্ম ইতিহাস জানতে পারবে। এটা তো মূলত মুভি না; এ ধরনের নির্যাতন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হোক।’
যশোরের কবি মামুন আজাদ বলেন, ‘এ ধরনের মুভি জাতিকে অনুপ্রেরণা দেয়। ঘৃণিত ছাত্ররাজনীতির বিরুদ্ধে কথা বলে। সে ধরণের ছবি আরোও দেখতে চাই। আরবার হত্যায় কয়েকজন আটক হলেও দ্রুত আবরার হত্যার জড়িতদের রায় ঘোষণার দাবি জানান তিনি।’
সিনেমা নির্মাণ টিমের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজন্যা জানান, ‘কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিষয় না। এটা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গল্প; আমাদের গল্প। এ ধরনের ইতিহাস বাস্তবভিত্তিক মৌলিক কাজের অংশ হতে পেরে গর্বিত ও আনন্দিত।’
মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক ও হিসাবরক্ষক তোফাজ্জেল হোসেন জানান, প্রথম দিনের চারটি শোতে ব্যাপক সাড়া পেয়েছি। আসলেই সিনেমা নয়; বাস্তব ঘটে যাওয়া বেদনা জাগানো গল্প। সেটা ফুটিয়ে তুলেছে কিছু শিক্ষার্থীরা। এই ধরনের সিনেমা আরো তৈরি হওয়া উচিত।
যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘আবরারের সিনেমাটি বিগত সময়ে বাংলাদেশের বাস্তব চিত্র। শুধু শিক্ষার্থী নয় সারাদেশে একটি ভিতকর পরিবেশ ছিল। বিগত সময়ে তারাই চাকুরি পেতে; যারা তাদের চেতনা লালন করতো। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুটি বার্তা দিতে চাই। আবরারে মত ঘটনা দেশে আর দ্বিতীয়টি না ঘটুক। স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।’

রুম নাম্বার ২০১১
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.