Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বিলে মাছ ধরতে গিয়ে ডোঙ্গা ডুবে ২ জনের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শালিখা সংবাদদাতা

মাগুরা শালিখা উপজেলার বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তালের ডোঙ্গা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শিশু। বুধবার রাতে শালিখার থইপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটেছে বলে শালিখা থানার ওসি মো. নাসির উদ্দীন জানিয়েছেন।

নিহতরা হলেন- বড় থইপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) ও মৃত কালীদাস বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)। আহত হয়েছে কমলেশের ছেলে দীপায়ন বিশ্বাস (৮)।

নিহতদের প্রতিবেশী উজ্জ্বল বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় কমলেশ তার ছেলে দীপায়নকে নিয়ে এবং কনক বিশ্বাস দুটি তালের ডোঙ্গায় মাছ ধরতে বাড়ির পাশের পাটভাড়া বিলে যায়। এসময় হঠাৎ ঝড়ে দুটি তালের ডোঙ্গাই ডুবে যায়।

দীপায়ণ কলমীর উপর উঠে প্রাণে রক্ষা পেলেও কমলেশ ও কনক বিলের পানিতে ডুবে যায়। ঝড় থেমে গেলে দীপায়নের চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করে কনকের লাশ পেলেও কমলেশের লাশ পায়নি। বৃহস্পতিবার সকালে কমলেশের লাশ বিলে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওসি নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.