Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি
  • পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ
  • রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না : প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আত্মশুদ্ধি, সংযম আর রহমতের বার্তায় “পবিত্র রমজান”
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন
  • যশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল
  • যশোরে যুবকের পেটে মিলল ইয়াবা
  • আজ থেকে স্কুলের ছুটি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর

অভিযোগের তীর বিএনপির মিছিলে অংশগ্রহণকারীদের দিকে
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অফিসের সাইনবোর্ড ও দরজা ব্যাপক ভাঙচুর করা হয়। একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কিংবদন্তির কার্যালয় ভাঙচুরের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের সদস্যরা তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, শনিবার সন্ধ্যায় খামারপাড়া বাজারে শ্রীকোল ইউনিয়ন বিএনপির একটি আলোচনা সভা ছিল। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দারের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। এ অফিস থেকে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এটা কোন রাজনৈতিক অফিস না, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের অফিস।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম জানান, আকবর বাহিনীর সদর দপ্তর ভাঙচুরের ঘটনার নিন্দা জানাই। এই বাহিনী মাগুরার মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত। আকবর বাহিনীর প্রধান আকবর সাহেব সর্বপ্রথম শ্রীপুরে শত্রুমুক্ত এলাকায় হিসেবে ঘোষণা করেন। আমরা শ্রীপুরবাসী দল-মত নির্বিশেষে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার জানান, আমার মিছিল থেকে কেউ যেয়ে এটা ভাঙেনি। বাইরের কিছু ছেলে পেলে এটা করেছে। আর তার কারণ হচ্ছে ওখানে শেখ মুজিবের ছবি ছিল তা দেখেই তারা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। পরে আমি খবর পেয়ে তাদেরকে নিবৃত করি। এ ভাঙচুরের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। এ এখন পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।

মুক্তিযোদ্ধা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.