Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিশ্ব

মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন যুদ্ধজাহাজে নিউইয়র্কে নেয়া হচ্ছে: ট্রাম্প

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রবাস বাংলা ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর প্রকাশ করেছে সিএনএন।

ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করছেন। তাদের হেলিকপ্টারে করে জাহাজে তোলা হয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের হেলিকপ্টারে করে জাহাজে নেয়া হয়েছে। এটি একটি সুন্দর ফ্লাইট ছিল—আমি নিশ্চিত তারা উপভোগ করেছেন। তবে এটা ভুলে গেলে চলবে না, তারা বহু মানুষ হত্যার সঙ্গে জড়িত।’

মাদুরোর জন্য কী ধরনের ‘অফ-র‌্যাম্প’ বা ক্ষমতা ছাড়ার পথ রাখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি স্পষ্টভাবে বলেছি, তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।’

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি ব্যক্তিগতভাবে মাদুরোর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। আমরা আলোচনা করেছি। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু তাকে পরিষ্কার করে জানিয়েছি—ক্ষমতা ছাড়তে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.