Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৩, ২০২৪

মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহজাহানের লাশ নিজ গ্রামে দাফন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছিয়েছে যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে।

রোববার গভীর রাত ২ টায় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে শেষবারের মত ফেরেন শাহজাহান।

মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহজাহানের লাশ নিজ গ্রামে দাফন

এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। এদিন বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত শাহাজাহান কবির একই গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।

শাহাজাহান লিবিয়ার বেনগাজী শহরে কাজ করতেন। এ বছর তার ছুটিতে দেশে আসার কথা ছিলো। হঠ্যাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এবং চিকিৎসাধীন অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ অক্টোবর মারা যান। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দূতাবাসের মাধ্যমে তার লাশ দেশে আনা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.