Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
  • যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • যশোরে কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা !
  • যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মে. টন লবণ
  • যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইটভাটার নারী শ্রমিক ধর্ষণের অভিযোগে আটক দুই

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৫, ২০২৫No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ইটভাটার নারী শ্রমিক ধর্ষণের অভিযোগে আটক দুই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার বাগেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন।

ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা বাগেরহাট আসলাম বিকস্ নামে ইটভাটাতে শ্রমিকের কাজ করেন। পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ থেকে ৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে আসলাম ব্রিকস্ েকাজ করেন। সেখানে একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন।

অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করে। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয়। শুক্রবার ভোররাতে ইটভাটাতে কাজ শেষে পাশেই পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে।

এরপর মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করে।

ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী ওই নারী। তাদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

যশোরে ইটভাটার নারী শ্রমিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার

মে ২১, ২০২৬

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

মে ২১, ২০২৬

এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.