Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
  • ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমে ২৬, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় একটি আদালতে বিচারাধীন আর্থিক/ভিসা প্রসেসিং ও চুক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (অভিযোগ) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি, ভেকুটিয়া এলাকায় কয়েকজন ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যা নাজমা বেগমের প্রতিনিধি পরিচয়ে ভুক্তভোগীদের বাড়িতে যায়।

এ সময় তারা বাড়ির নারী সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ব্যক্তিদের মধ্যে রয়েছে পুলেরহাট বাজার (রাজগঞ্জ রোড) এলাকার জুতার ব্যবসায়ী সুমন, বেড়বাড়ী এলাকার রাজিব মাস্টারের ছেলে আপনসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি ছিলেন। তারা বেআইনিভাবে টাকা আদায়ের উদ্দেশ্যে চাপ সৃষ্টি করে এবং জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় বলে পরিবারটির দাবি।

ভুক্তভোগী ফারিয়া বুলবুল জানান, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকলেও কিছু ব্যক্তি আইন বহির্ভুতভাবে চাপ সৃষ্টি ও হয়রানি চালিয়ে যাচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরিবারটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

মে ২৬, ২০২৬

যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মে ২৬, ২০২৬

যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.