Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
  • ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

banglarbhoreBy banglarbhoreমে ২৬, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারী থেকে ১৭ মামলার আসামি অনিক হাসান অনি ও তার সহযোগি তানভীরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের শংকরপুর এলাকার অনিক হাসান অনি (২৮), এবং চাঁচড়া রায়পাড়া এলাকার তানভীর আহম্মেদ (২৫)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় অস্ত্র, খুন ও চাঁদাবাজিসহ ১৭ টি মামলার আসামি অনি ও তার সহযোগী তানভীরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি টিপ চাকু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্ররণ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

মে ২৬, ২০২৬

যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মে ২৬, ২০২৬

আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.