Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
  • ‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৩, ২০২৪

যশোরে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

শুক্রবার শহরের পৌর পার্কের মুক্তমঞ্চে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পার্ক প্রাঙ্গন। বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ থেকে জুনিয়র ও সিনিয়র এই দুইটি গ্রুপে মোট ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি দুই গ্রুপের সর্বমোট ২০জন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ক্রেস্ট, বিজ্ঞান বিষয়ক বই ও শিক্ষা উপকরণ প্রদান করেন। এ সময় ক্লাবের সদস্যরা প্রধান অতিথিকে স্মারক উপহার প্রদান করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞান ক্ষেত্রে অংশগ্রহণ পারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে। তিনি সমসাময়িক সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয় বলেন, দেশ একটি ক্রান্তিকালীন সময় পার করছে। শিক্ষার্থীরা অনেকদিন এ ধরনের অলিম্পিয়াড ও প্রতিযোগিতা থেকে দূরে ছিল। তাদের বিজ্ঞান চর্চার আগ্রহ পুনরায় ফিরিয়ে দেয়ার লক্ষ্যে জে.সি.বি বিজ্ঞান ক্লাব আয়োজন করেছে বিজ্ঞান অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ক্লাবের এমন আয়োজনে সন্তুষ্ট অভিভাবকগণ। এ সময় আরো ঘোষণা দেয়া হয় প্রতি তিন মাস অন্তর একটি বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করবে জে.সি.বি বিজ্ঞান ক্লাব। আয়োজনে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের সমন্বিত জেলা কার্যালয়। ক্লাব পার্টনার হিসেবে ছিলো যশোর জিলা স্কুলের পরিবেশবাদী সংগঠন গ্রীন সোসাইটি। বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার্থীর মনন ও মেধা বিকাশে এক ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সক্ষম হবে এবিষয়ে আশাবাদী জে.সি.বি বিজ্ঞান ক্লাব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের

‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.