Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
  • মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
  • সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নির্ধারণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • বাঘারপাড়ায় বাকড়িতে কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৩, ২০২৫

যশোরে বিশ্ব কিডনি দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বিশ্ব কিডনি দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হল রুমে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। ‘আপনার কিডনি কি ঠিক আছে? আগে শনাক্ত করুন, কিউনি সুস্থ রাখুন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও মেডিসিন বিভাগের প্রধান ডা. গৌতম কুমার আচরিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শরিফুল ইসলাম, ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল ও ডা. বেদার উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা কিডনি রোগের কারণ, প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির প্রদাহ ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন কিডনি রোগের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। সচেতনতার মাধ্যমেই কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সুস্থ কিডনির জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান তারা।

অনুষ্ঠানের বিজ্ঞানভিত্তিক অংশীদার হিসেবে ছিল, বীকন ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।#

পালিত বিশ্ব কিডনি দিবস যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে

সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর

যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.