Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারদর ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রূপদিয়া বাজারের ‘গোপাল স্টোর’কে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘খান পান’ প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্য ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের

এপ্রিল ১৪, ২০২৬

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.