Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবককে মারপিটের ঘটনায় মামলা, আসামি ৩

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ওহিদুল ইসলাম নামে এক যুবককে মারপিটে জখমের ঘটনার দুই সপ্তহ পর মামলা হয়েছে। আহত ওহিদুলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আহত ওহিদুল বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আফজাল হোসেনের ছেলে। আসামিরা হলেন, বারান্দী মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহারাজ (২৬), বাবুর ছেলে মনিরুল (২২), হুমায়ুনের ছেলে এনএম রাকিব (২০)। এছাড়া ২/৩জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওহিদুলের সাথে আসামিদের আগে থেকে শত্রুতা চলে আসছিল। সে কারণে তাকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ওহিদুল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডেইজি মেম্বারের বাড়ির সামনে পৌছালে আসামিরা তার পথরোধ করে। পরে তাকে জিআই পাইপ মারপিট করে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ওহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগ দেয়ার পর দুই সপ্তাহ পর থানা পুলিশ মামলা রেকর্ড করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দখলের শহর যশোর

এপ্রিল ১৯, ২০২৬

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.