Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

কাস্তে হাতে রাজপথে রাশেদ খান
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার যশোর সদর আসনে সিপিবি মনোনীত প্রার্থী রাশেদ খান শহরে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

এদিন, সকালে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের অগ্রভাগে কাস্তে হাতে নিয়ে ভোটারদের শুভেচ্ছা জানান প্রার্থী রাশেদ খান। এসময় দলীয় নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের চেতনা—ন্যায়বিচার ও সমতা’, ‘জুলাই আন্দোলনের অঙ্গীকার—জনগণের সরকার’ সহ বিভিন্ন বৈপ্লবিক স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

প্রচার মিছিলে সংহতি প্রকাশ করে প্রার্থীর সাথে অংশ নেন বামপন্থী ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান,উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সহ-সভাপতি সাদমান সাকিব, সাধারণ সম্পাদক স্বাক্ষর দত্ত, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক রাহুলসহ প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পথসভা ও গণসংযোগকালে প্রার্থী রাশেদ খান বলেন, আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য লড়ছি না, আমরা লড়ছি ব্যবস্থার পরিবর্তনের জন্য। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত আর মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তেই কাস্তে মার্কার এই লড়াই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.