Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রমজানে শাহী জিলাপি বিক্রি জমজমাট

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩, ২০২৫Updated:মার্চ ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
oplus_1024
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দড়াটানায় সারাবছর বিক্রি হয় সুস্বাদু শাহী জিলাপি। পবিত্র রমজান মাস আসলেই এই জিলাপির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দুপুর থেকেই কারিগরদের ব্যস্ততা বাড়তে থাকে। বিকেল বেলা এখানকার ২ থেকে ৩ টি দোকানে শাহী জিলাপি কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শাহী জিলাপির স্বাদ ও মানের কারণে যশোরের দড়াটানার এই দোকানগুলো বেশ জনপ্রিয়। ক্রেতাদের মতে, এখানকার জিলাপির স্বাদ আলাদা এবং মিষ্টির পরিমাণও ভারসাম্যপূর্ণ। যা ইফতারে খাওয়ার জন্য বেশ উপযুক্ত।

বর্তমানে এখানকার দোকানগুলোতে প্রতি কেজি শাহী জিলাপি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যারা কম পরিমাণে কিনতে চান, তাদের জন্য প্রতি পিস জিলাপি ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, রোজার মাসে তাদের বিক্রি অনেক বেড়ে যায়। প্রতিদিন এক একটি দোকানে ৪ থেকে ৫ মণ জিলাপি বিক্রি হয়। যা বছরের অন্য সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তৌফিক হাসান নামে এক ক্রেতা জানান, দড়াটানার শাহী জিলাপি না কিনলে তাদের ইফতার যেন অপূর্ণ থেকে যায়। ইফতারিতে অন্য খাবারের সাথে এক পিস শাহী জিলাপি রাখতে হয়। পরিবারের সদস্যদের সাথে শাহী জিলাপি দিয়ে ইফতার করতে তিনি এক কেজি জিলাপি কিনেছেন।

মায়ের দোয়া শাহী জিলাপি হাউজের বিক্রেতা মো. ইয়াছিন বলেন, সারা বছর কম বেশি জিলাপি বিক্রি হয়। তবে রোজার মাসে জিলাপির চাহিদা থাকে বেশি। প্রতিদিন ২০০ থেকে ২৪০ কেজি জিলাপি বিক্রি করছেন তারা।

রমজান মাসে যশোরের দড়াটানার শাহী জিলাপি শুধু স্থানীয়দের কাছেই নয়। চলতি পথে পাশের জেলা থেকেও অনেক ক্রেতা আসেন এই জিলাপি কিনতে। এভাবে ঐতিহ্য হয়ে ওঠা এই জিলাপি রমজানে ইফতারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

জিলাপি বিক্রি জমজমাট রমজানে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.