Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
হোম ডিসেম্বর ১৮, ২০২৩

রূপগঞ্জে বসত বাড়ি ভাংচুর লুটপাট অন্তঃস্বত্ত্বা নারীসহ আহত ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রিত মোবাইল ফেরত চাওয়াকে কেন্দ্র করে ২টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ভাংচুর করে লুটপাট করে ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। গত ১৭ ডিসেম্বর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাঝিপাড়া এলাকার বাদশা মিয়া বাদী হয়ে মাঝিপাড়া এলাকার বায়োজিদ (২৪), সাজ্জাদ (১৮), মিরকুটিরছেও এলাকার আরিফ (২৪), মাফিজুল (২৩), হোনাবো এলাকার শান্ত ওরফে কমল (২৪), মাঝিপাড়া এলাকার জিহাদ (১৮), মিরকুটিরছেও এলকার নুরা (২৪), শাহাদাত (২৪), মাহিন (২২), কৈরাবো এলাকার অনিক (২২), শাওন (২৪), মাঝিপাড়া এলাকার ফয়সালসহ (১৮) অজ্ঞাত আরো ৮-১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ দিন পূর্বে মাঝিপাড়া এলাকার বাদশা মিয়া একই এলাকার বায়েজিদের কাছ থেকে ১২ হাজার টাকা দিয়ে একটি পুরাতন স্মার্ট ফোন কিনে তা বেশ কয়েকদিন মোবাইল ব্যবহার থাকা অবস্থায় বায়োজিদ উক্ত মোবাইলটি ফেরত দেয়ার জন্য বাদশা মিয়াকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি ও ভয়ভীতি হুমকি দিয়ে আসছে। পরে ১৭ ডিসেম্বর মাঝিপাড়া এলাকার মাদ্রাসার সামনে বাদশা মিয়াকে একা পেয়ে তার গতিরোধ করে বায়োজিদ ও তার ভাই সাজ্জাদ এলোপাতাড়ি মারধর করে। বাদশা মিয়া কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে উঠে। পরে রাতে সন্ত্রাস বায়োজিদের নেতৃত্বে ২০-২২ সদস্যের এক দল সন্ত্রাসীরা দেশীয় ধারালো রামদা, দা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, লোহার রড, স্টীলের এসএস পাইপ ও লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে বাড়ি ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, আলমারি, ওয়ার্ড্রপ, সোকেসসহ যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে। এরপর বাদশা মিয়ার খালা জাহানারা বেগমের বাড়িতেও ভাংচুর করে। সন্ত্রাসিরা ২টি বাড়িতে ভাংচুর করে নগদ ৬ লাখ ৫৫ হাজার টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার, ৭টি স্মার্ট ফোন লুটে নেয়। এসময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটে বাঁধা দিলে সন্ত্রাসীরা বাদশা মিয়া (২৩), তার বাবা আরিফ (৫০), তার ভাবি ৮ মাসের অন্তঃসত্ত্বা সাদিয়াকে (২১) কুপিয়ে ও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় ২টি বাড়িতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.