Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২০, ২০২৩

র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই : আটক ৯

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২০, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে র‌্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোটরসাইকেল, চেতনা নাশক ওষুধ, মোটরসাইকেলের ভুয়া ব্লু বুক, নগদ টাকা ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গতকাল বিকেলে আটকদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে ঢাকা, গোপালগঞ্জ ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে এই ছিনতাইকারীদের আটক করেন পিবিআই, বাগেরহাটের সদস্যরা।
গতকাল দুপুরে পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই, পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান এ তথ্য জানান।
আটকরা হলেন- আব্দুল কাদের, বসির উদ্দিন ওরফে সাগর, মো. মহিউদ্দিন, ডালিম, ইমরান মোল্লা ওরফে ইমন, সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার, বাচ্চু, আমির ফকির ও রসুল আমিন এদের বাড়ি গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা।
পুলিশ জানায়, গেল ৭ ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন আলম হাওলাদার নামে এক ইজিবাইকচালক। নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে বসির উদ্দিন ওরফে সাগর নামে এক ব্যক্তি আলমের ইজিবাইকে ওঠেন। পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরিয়ে আলমকে বাগেরহাটের কচুয়া থানার বাধাল বাজার সংলগ্ন একটি সড়কে প্রবেশ করেন। সেখানে ওৎ পেতে থাকা বাচ্চু এসে বসির উদ্দিনকে বলে তার মোটরসাইকেল পুলিশ আটক করেছে। তখন বসির বলে কাগজ নিয়ে আয়। বাচ্চু আবার কাগজ আনতে বাড়ি যায়। বাচ্চুর আসতে দেরি হওয়ায় বসির ইজিবাইক চালক আলমকে বলে তুমি বাচ্চুর বাড়ি গিয়ে বল যেন ব্লু বুক নিয়ে আসে। আলম বাচ্চুর বাড়ি গেলে, চোর চক্রের আরেক সদস্য সাইফুল ইসলাম ওরফে চান মিয়া সিকদার তার কেটে লাইন সচল করে ইজিবাইক নিয়ে গোপালগঞ্জে চলে যায়। পরে ইজিবাইকটি প্রথমে ৬০ হাজার টাকায় এবং পরে ৮০ হাজার টাকায় বিক্রি করেন চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ইজিবাইক চালক আলম হাওলাদার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেন।
পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জানান, ইজিবাইক চালক আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে চোর চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তারা নিজেদের র‌্যাব পরিচয় দেওয়ার পাশাপাশি নানা কৌশলে চালকের সঙ্গে সুসম্পর্ক করে ফেলতেন। জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। আলমের ইজিবাইক অনুসন্ধান করতে গিয়ে আমরা আরও
একটি ইজিবাইক চুরির ঘটনা উদঘাটন করি। জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালককে পান করিয়ে ইজিবাইকটি ছিনতাই করেছিল চোর চক্রের সদস্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.