Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী
  • কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
  • শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা মিছিল
  • রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
  • সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ
  • অসুস্থ প্রবীণ নেতার পাশে এমপি বাচ্চু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লীড নিউজ

শহীদ আব্দুল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ
banglarbhoreBy banglarbhoreNovember 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মৃত্যুবরণ করেন বেনাপোলের আবদুল্লাহ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররাসহ উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মান্নান, যশোর জেলা বিএনপির সহদ্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহির, শার্শা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সানি, যুগ্ম আহ্বায়ক দেয়োলার হোসেন খোকন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম ( চয়ন), বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, ইমদাদুল হক ইমদাদ সদস্য সচিব শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মারা যান তিনি।

নিহত আব্দুল্লাহ বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের বন্দর শ্রমিক জব্বার আলীর ছেলে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পলিটিকাল সায়েন্সের ছাত্র ছিল। চার ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লা। বড় ভাই বাবু ও মেঝ ভাই মিঠু ট্রাক শ্রমিক। আর বোন শশুর বাড়িতে।

এদিকে আব্দুলার অকাল মৃত্যুর ঘটনায় সারা দেশের পাশাপাশি বেনাপোলের মানুষ শোকাহত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আব্দুল্লাহর আত্মত্যাগে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে : হাসান আরিফ

    November 18, 2024
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.