Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভুয়া পুলিশ আটক
  • সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি
  • শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা
  • JCUK Sports Ltd : প্রকাশিত প্রেস রিলিজের আনুষ্ঠানিক সংশোধনী
  • যশোরে মাদকবিরোধী অভিযান : ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
  • নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত
  • যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
  • যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ অতঃপর !

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
শার্শায় অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ অতঃপর !
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক


যশোরের শার্শার বেলতলা আম বাজার থেকে অপরিপক্ক ৬২ ক্যারেট গোবিন্দভোগ আম বোঝাই একটি আলমসাধু আটক করে স্থানীয় জনতা। পরে শার্শা থানা পুলিশকে খবর দিলে অপরিপক্ক আম বোঝাই আলমসাধুটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় আলমসাধুর ড্রাইভার ও একজন অসাধু আম ব্যাবসায়ী মোট দু’জন ব্যক্তিকে আটক করে পুলিশ।


তবে অভিযোগ উঠেছে দিনভর নাটকীয়তার পর বৃহস্পতিবার গভীর রাতে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে বিশেষ সুবিধার মাধ্যমে জব্দকৃত অপরিপক্ক ৬২ ক্যারেট আম, বহনের কাজে ব্যবহৃত আলমসাধু, আলমসাধুর ড্রাইভার ও অসাধু আম ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে। যে কারণে সচেতন মহল ও স্থানীয় জনতার মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।


আম বাজার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকালে একজন অসাধু আম ব্যবসায়ী গাছ থেকে ৬২ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম আলমসাধুযোগে বেলতলা বাজারে নিয়ে আসলে প্রথমে স্থানীয় জনতার নজরে পড়ে। আমগুলো পাকার অনুপযোগী হওয়ায় স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অপরিপক্ক আম, একটি আলমসাধু, আলমসাধুর ড্রাইভার ও ওই অসাধু আম ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অজানা কারণে অপরিপক্ক আম, আলম সাধু, ও দু’জন ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়।


এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, জব্দকৃত আম, আলমসাধু, ড্রাইভার ও আমের বেপারিকে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমিত নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, আম জব্দের বিষয়ে ওসি আমাকে জানিয়েছিলেন। কিন্তু পরে কি করেছেন তা জানাননি। তিনি আরো জানান, এখনো গোবিন্দভোগ আম পাকার সময় হয়নি। তবে যদি কোন গাছের আম অগ্রিম পাকে সে ক্ষেত্রে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আম পাড়তে পারবেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, আম জব্দ বিষয়ে ওসি আমাকে জানালে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছিলাম। পরে বিষয়টি কি হয়েছে আমাকে জানাননি। তিনি আরো জানান, যদি কোন ব্যক্তি অপরিপক্ক আম কার্বাইড অথবা ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শার্শায় অপরিপক্ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভুয়া পুলিশ আটক

মে ২, ২০২৬

সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি

মে ২, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.