Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২০, ২০২৪

শেখ হাসিনা পার্ক : আল্টিমেটামের মেয়াদ বাড়লো দুই কর্মদিবস

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (এসএইচএসটিপিআইএ) তাদের দেয়া আল্টিমেটামের মেয়াদ দুই কর্মদিবস বাড়িয়েছে।

মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েশনের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত শনিবার সংগঠনটি পার্ক চত্বরে সংবাদ সম্মেলন করে আট দফা দাবি উত্থাপন করে। বিদায়ী সরকারের অলিগার্ক ওয়াহেদ শরীফের পরিচালনাধীন টেকসিটিকে পার্ক ব্যবস্থাপনা থেকে অব্যাহতিসহ দাবিসমূহ মানতে তিন কর্মদিবস সময় দেয় সংগঠনটি।

নির্ধারিত তিন কর্মদিবস আজ শেষ হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা আন্দোলনরত যশোরের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা দাবি বাস্তবায়নে পর্যালোচনার জন্য কিছুটা সময় চেয়েছেন।
কর্মকর্তাদের মৌখিক আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে অ্যাসোসিয়েশনের আজকের সভা আল্টিমেটামের মেয়াদ দুই কর্মদিবস বর্ধিত করার সিদ্ধান্ত নেয়।

সভা সিদ্ধান্ত নেয়, কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবি না মানলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
পার্ক ক্যাফেতে অনুষ্ঠিত আজকের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাজালালের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি ইমানুর রহমান ইমন, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, কোষাধ্যক্ষ নাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, জাকারিয়া হোসেন শুভ, মনিরুল ইসলাম, পারভেজ মাহমুদ, খালিদ মাহমুদ, ইফতেখার উদ্দিন, আল মামুন, মেহেদী হাসান, নাফিস ইকবাল, মীর আল আমিন, অজয় দত্ত, মো. সায়েম আলী, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জিসান বিন ইসলাম, ভিক্টর সাহা, তরিকুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.