Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
  • লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২
  • নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
ভারতে পাচারকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক চোরাকারবারী তজিবুর রহমান সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে স্বর্ণের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মোটরসাইকেলযোগে তজিবুর রহমান নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে কোমরের বাম পাশে প্যান্টের সাথে কসটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫৪১ গ্রাম। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজরিতে জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

    September 19, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026

    ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.