সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম জানিয়েছেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।
শিরোনাম:
- বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিল হরিণা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি
- ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা
- ভার্চুয়ালে যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
- বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ক্লিনিক অ্যাসোসিয়শন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- যশোর জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার
- সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ
- শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
- অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি

