Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
১৪৩২ কে বিদায় এবং ১৪৩৩ কে স্বাগত জানিয়ে যশোরের বিদ্রোহী সাহিত্য পরিয়দের উদ্যোগে সোমবার বিকেলে (বিএসপি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরে (দ্বিতীয়তলায়) কবিতাপাঠ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ভাঁজপত্র পূর্বরাগ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম।

বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু এবং উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণ বর্মন।
বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, বকুল হক, অ্যাড. রাশিদা আখতার লিলি, রেবেকা টপি।

অনুষ্ঠানে বর্ষবরণ উদযাপন উপলক্ষে ১০ এপ্রিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদপত্র বিতরণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বর্ষবরণ উদযাপন উপলক্ষে প্রকাশিত ভাঁজপত্র ‘পূর্বরাগ’ এর মোড়ক উন্মোচন করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.