Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৭, ২০২৪

১৫ বছর নড়াইল বিএনপির সভাপতি হলেন আলেক সাধারণ সম্পাদক পলাশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
দীর্ঘ ১৫ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাউন্সিলরদের গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যার পর ফল গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মুজাহিদুর রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭শ’ ৫৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন খুলনা বিভাগীয় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন।

সদর থানা বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর থানা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইলের ৭টি ইউনিটের সম্মেলনের পর আগামী নভেম্বর মাসের মধ্যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.