Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে গণপিটুনিতে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য নিহত

banglarbhoreBy banglarbhoreমে ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে পিয়ারুল ইসলাম ওরফে জিয়ারুল (৩৯) নামে ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালক রাজু আহমেদ (৩১)। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম। এ ঘটনায় খুলনা জেলার ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার রাত সাড়ে ৭ টার দিকে অভয়নগরে আকিজ সিটি সেন্টারের সামনে থেকে যাত্রীবেশে চার ছিনতাইকারী রাজুর ইজিবাইকে ওঠে। তারা পার্শবর্তী ফুলতলা উপজেলার জামিরা বাজারে নিয়ে যেতে বলে। পথিমধ্যে অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে পৌঁছালে তারা ইজিবাইক থামাতে বলে। ইজিবাইক থামানোর পর চার ছিনতাইকারী রাজুর উপর চড়াও হয়। এক পর্যায়ে ইজিবাইক ছিনিয়ে নেয়ার জন্য তারা রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় রাজুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে জিয়ারুল বাদে অপর তিনজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা জিয়ারুলকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে ফেলে রাখে।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে ওই রাতে অভয়নগর থানার ওসিসহ আমি ঘটনাস্থলে পৌঁছায়। এসময় গুরুতর আহত অবস্থায় জিয়ারুল ও রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন রাজু মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারী আটকে পুলিশি অভিযান চলছে।’

ওসি আরো বলেন, ‘গণপিটুনি দেওয়া হয় অভয়নগরের ভূলাপাতা গ্রামে। কিন্তু আহত অবস্থায় তাদের ফুলতলা উপজেলার সীমানা থেকে উদ্ধার করা হয়। যে কারণে মামলা হয়েছে ফুলতলা থানায়।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.