Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শতাব্দির বটমূলে অনুষ্টিত শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন মাহমুদ হাসান বুলু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।

এছাড়া বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, কমিউনিস্ট পার্টি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নারী নেত্রী অর্চনা বিশ্বাস, প্রিন্টিং প্রেস ব্যবসায়ী যশোর জেলা শাখার সভাপতি ফজলে রাব্বি মোপাসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. বাসুদেব বিশ্বাস, দেবব্রত ঘোষসহ পরিবার-পক্ষ থেকে কন্যা ডা. অদিতি রায়।

শেকসভায় বক্তারা বলেন, অশোক কুমার রায় ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন নিবেদিতপ্রাণ মানুষ। তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও বাঙালিত্বকে আজীবন ধারণ করে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেছেন। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সাম্য ও মানবাধিকারের পক্ষে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ যশোরের নাগরিক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেষে তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.