Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা প্রশাসন। সোমবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এম এম কলেজ শহীদ মিনার অথবা নিজ নিজ প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেয়া হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি এবং শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সভায় জেলা প্রশাসক আশেক হাসান জানান, সরকারের নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচিই বলবৎ থাকবে এবং প্রতি বছরের মতো অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা হবে। আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর সভাপতি আকরামুজ্জামান, জিলা স্কুল যশোরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.