Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৭, ২০২৪

অভয়নগরে চোরাই গমসহ ট্রাক উদ্ধার, আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে মা ট্রেডিংয়ের ১৯ টন ৯৩০ কেজি চুরি যাওয় গমসহ ট্রাক উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের মঈন উদ্দীন ও নড়াইলের উজিরপুর গ্রামের এশারাত। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ফরিদপুর জেলার কোতয়ালী থানার মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলের কাছে ১৯ টন ৯৩০ কেজি রাশিয়ান গম বিক্রি করে চট্টগ্রামের মা ট্রেডিং। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭ হাজার পাঁচশত উনআশি টাকা। এ গম নওয়াপাড়া থেকে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য নওয়াপাড়ার বণিক ট্রান্সপোর্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি মোতাবেক পরশ কম্পানির একটি ট্রাক ভাড়া করে ওই দিনই নওয়াপাড়া পীরবাড়ি দেশ ট্রেডিংয়ের ঘাট থেকে পাঁচকবর এলাকার নেয়ামত ড্রাইভারের মাধ্যমে গম লোড করে ফরিদপুরে পাঠানো হয়। যথাসময়ে মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলে গম না পৌছালে বণিক ট্রান্সপোর্টের মালিক চন্দন দত্ত বাদী অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর তদন্ত কর্মকর্তার এসআই দেলোয়ার হোসেনের তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ এপ্রিল রাতে ঘটনার সাথে জড়িত নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের খন্দকার লায়েক আলীর ছেলে মঈন উদ্দীনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সরোয়ার হোসেন বাচ্চুর নড়াইল অটো ফ্লাওয়ার মিল থেকে ২৬৬ বস্তা আটা, ৪৪ বস্তা ভূষি, ৩৮৩ টি খালি বস্তা এবং গম কেনা বেচার সাথে জড়িত নড়াইলের উজিরপুর গ্রামের এশারাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটকরা। এছাড়াও গম বহনকারী ট্রাকটি পরশ আটার মিলের সামনে থেকে জব্দ করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বলেন, চোরাই গম উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.