Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘কৃষিজমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আগামী জলাবদ্ধতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক’ এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএনপি নেতা ফিরোজ আলম, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য আবু মহসিন, সিরাজুল ইসলাম, চঞ্চল রায় প্রমুখ।

বক্তারা বলেন, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে নদীক্ষরণের পাশাপাশি টিআরএম প্রকল্প চালু না করলে এর স্থায়ী সমাধান কোনভাবেই হতে পারে না। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কিত অভয়নগর, মণিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ।

বক্তারা বলেন, সেনাবাহিনীর অধীনে নদী খনন কাজে নদীতে আড়াআড়ি তিনটি বাধ দিয়ে তারা নদীখনন করছেন ফলে পানি নিষ্কাশনের বা পানি প্রবাহের কোন সুযোগ নাই। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ১৪০ কোটি টাকা বরাদ্দে পাঁচটি নদী খননকার্য ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে বক্তারা জানান। নদীর উপর ক্রস বাঁধ দেয়ায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ সময় বক্তারা আরো বলেন টিআরএম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, নদীখননের পাশাপাশি আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাঁধ অপসারণ এবং নদী ড্রেজিংয়ের দাবি জানান। মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোট সদস্য প্রমি আক্তার লিজা, সাফিয়া খানম, নাসরিন সুলতান, জোট সদস্য এবং শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেন, এস এম নজরুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.