Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে মহাসড়কের পাশের যাত্রী ছাউনি আছে যাত্রী নাই,লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দেখার কেউ নাই

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫No Comments১২ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে মহাসড়কের পাশের যাত্রী ছাউনি আছে যাত্রী নাই,লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দেখার কেউ নাই
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোর খুলনা মহাসড়কের অভয়নগর অংশে নির্মিত যাত্রী ছাউনিগুলো যাত্রীদের কোনো কাজেই আসছে না। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে তৈরি যাত্রী ছাউনি গুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ।
পথচারীদের বিশ্রাম নেয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের কোনো কাজে না লাগলেও ছাউনিগুলো মাদকসেবী, বখাটেদের আড্ডাস্থল, মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেলের পার্কিং স্থল ও আশেপাশের ব্যাবসায়ীদের নিজেদের সার্থে ব্যবহার করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, যশোর খুলনা মহাসড়কের যাত্রীদের বাসে উঠার জন্য তৈরি রাজঘাট থেকে প্রেমবাগ স্কুল পর্যন্ত বেশ কয়েকটি যাত্রী ছাউনি গড়ে তোলা হয়েছে। যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে রেহাই দিতে নির্মিত ছাউনিগুলো অযত্ন-অবহেলায় মারাত্মক নোংরা অবস্থায় পড়ে আছে। বসার জায়গা ধুলোবালিতে একাকার হয়ে আছে। ছাউনি দেখে বোঝার উপায় নেই যে সেখানে কখনো বসার জন্য ব্যবস্থা ছিল। ছাউনি গুলোতে কোন যাত্রীবাহি বাস বা অন্য কোন বাহন কে সেখানে দাড়াতে দেখা যায়না।

যাত্রীবাহি বাস গুলো মহাসড়কের উপর দাড়িয়ে বিশৃঙ্খল ভাবে যাত্রী উঠানো নামানো করে। ফলে মাঝে মাঝে যানযট সৃষ্টি হওয়ার পাশাপাশি ছোট বড় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। ভাঙাগেটে বাসষ্টান্ডে বাসের জন্য অপেক্ষামান যাত্রী সোহানা বলেন এখানে যাত্রী ছাউনিতে কোন বাস দাড়ায় না, তাই বাধ্য হয়ে সড়কের পাশে দাড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। নওয়াপাড়া পৌরসভার দেওয়া তথ্যে জানা যায় ইউআইআইপি প্রকল্পের আওতায় রাজঘাট ও ভাঙাগেটে নব নির্মিত ২ টি সহ পৌরসভায় আওতাধীন ৬ টি যাত্রীছাউনি রয়েছে।

নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসিম কুমার সোম বলেন, পৌরসভার আওতাধীন যাত্রী ছাউনি গুলো নিয়মিত পরিচ্ছন্নতার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সড়ক ও জনপদ যশোরের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যাত্রী ছাউনি গুলো মহাসড়কের পাশে
হওয়াতে নিয়মিত পরিস্কার রাখা কঠিন। তারপর ও ছাউনি গুলো যেন নিয়মিত পরিচ্ছন্ন করা হয় সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

অভয়নগর মহাসড়ক যাত্রী ছাউনি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.