Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে সন্ত্রাসী হামলার শিকার কলেজ ছাত্র

banglarbhoreBy banglarbhoreApril 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক

অভয়নগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে।

আহত সিফাতের পিতা এসএম উজ্জ্বল জানান, তার ছেলে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। ঈদের ছুটিতে বাড়িতে আসে। ওই দিন ঢাকায় ফিরে যাওয়ার আগে সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে চুল কাটাতে যায়। এ সময় স্থানীয় ও রাকিব ও সোহানের সাথে তার দেখা হয়। তারা একসাথে গল্প করার সময় একদল সন্ত্রাসী ৫-৬ টি মোটরসাইকেলযোগে সেখানে এসে অতর্কিত তাদের উপর হামলা করে। এ সময় অভয়নগর পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই সন্ত্রাসী ইকরাম হোসেন (২৫), মো. ইখলাছ(২৪), মো. জহির (২৫), শাহিন মোল্লা(২৫), মো. কাজল (২৫), জীবন আলী(২৫), মো. জিহাদ (২৩)সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী রাকিবকে হত্যার উদ্দেশ্য দেশি অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে খুন জখম করে। এ সময় সিফাতের দুই বন্ধুর ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত সিফাত উল্লাহ আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ২৬ এপ্রিল অভয়নগর থানায় একটি মামলা হয়, যার নং-৩০। থানার অফিসার ইনচার্জ জানান অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান উক্ত মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.