Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন কৃষক

banglarbhoreBy banglarbhoreমে ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

আশাতীত ফলন পাওয়ায় যশোরের অভয়নগর উপজেলার চাষিরা হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন। গত বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে উপজেলায় ১ হাজার ৩০ হেক্টর বেশি জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে। অন্যদিকে ৮৩০ হেক্টর কম জমিতে উফশী ধানের চাষ হয়েছে।

কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগবালাইয়ে ধানগাছ অধিক সহনশীল হওয়ায় হাইব্রিড ধানে অধিক ফলন পাওয়া যায়। ধানগাছের গোছা মোটা ও শক্ত হয়। ধানের গাছ অধিক লম্বা হওয়ায় খড়ের (বিচালির) পরিমাণ বেশি হয়, যা উফশী জাতের তুলনায় অধিক লাভজনক। তাই চাষিরা হাইব্রিড ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর বোরো মৌসুমে ১৪ হাজার ৩০ হেক্টরে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে হাইব্রিড ধানের চাষ হয়েছিল ৮ হাজার ৬০৫ হেক্টর আর উফশী ধানের চাষ হয়েছিল ৫ হাজার ৪২৫ হেক্টর। কিন্তু চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৬৩৫ হেক্টর জমিতে হাইব্রিড ধান আবাদ হয়েছে। পক্ষান্তরে উফশী ধানের চাষ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৫ হেক্টরে জমিতে। গত বছর হেক্টরপ্রতি ফলন ছিল ৭ দশমিক শূন্য চার মেট্রিক টন। এবার সেখানে হেক্টর প্রতি ফলন বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩০ মেট্রিক টন।

উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক নূর আলম জানান, এবার তিনি তিন বিঘা জমিতে (৪৮ শতকে বিঘা) বোরো আবাদ করেছেন। এর মধ্যে তিনি দুই বিঘা জমিতে বঙ্গবন্ধু ধান-১০০ চাষ করেছেন। ইতিমধ্যে সব ধান ঘরে তোলা হয়েছে। এ ধানে গত বারের তুলনায় বিঘাপ্রতি প্রায় সাড়ে ৩ মণ ফলন বেশি পেয়েছেন। উপজেলার ভবদহ অধ্যুষিত সুন্দলী গ্রামের কৃষক কানু বিশ্বাস এবার এক বিঘায় (৪২ শতকে বিঘা) এসএল-৮ এইচ এবং এক বিঘায় রড মিনিকেট আবাদ করেছেন। তিনি বলেন, ‘আমি এক বিঘায় ৩০ মণের ওপরে মিনিকেট ধান পেয়েছি। বাকি এক বিঘার মধ্যে ১২ কাঠার এসএল-৮ ঝেড়ে ২১ মণ ধান পেয়েছি।’

উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় দায়িত্বে থাকা ব্লক সুপারভাইজার অশোক কুমার বিশ্বাস বলেন, ‘ভবদহ অঞ্চলের চারটি ইউনিয়নসহ উপজেলায় বিল এলাকা বেশি। ওই নিচু বিলে উফশী জাতের ধান পাকা মৌসুমে মাটির সঙ্গে নেতিয়ে পড়ে। ফলে কৃষক ক্ষতিগ্রস্থ হন। কিন্তু নিচু জমিতে হাইব্রিড ধানে অভাবনীয় ফলন আর বাড়তি বিছালির আশায় ধানের দাম কম হলেও হাইব্রিড চাষে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন।’

এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মত লাভলী খাতুন বলেন, ‘উপজেলায় এবার বোরো আবাদের পরিমাণ যেমন বেড়েছে, ফলনও ভালো হয়েছে। হেক্টরে গড়ে প্রায় ৭ মণ ফলন বেড়েছে।’ তিনি আরো বলেন, ধানের দাম কিছুটা কম হলেও, অধিক ফলন আর বাড়তি বিছালি আর ধানে রোগবালাই কম থাকায় অভয়নগরের চাষিরা দিনদিন হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.