Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৪, ২০২৫

যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই এসিডে রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন।

তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়। গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর আজ সন্ধ্যায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ যশোর জেনারেল হাসপাতালে এসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে।

তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়া হয়েছে। এছড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে।

লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।

এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আহতের পিতা জামাত হোসেন শুক্রবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারেক রহমান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.