Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
  • দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
  • মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অর্ধযুগ পর আবার এশিয়ান আর্চারির সোনা বাংলাদেশের

banglarbhoreBy banglarbhoreজুন ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক

দীর্ঘ অর্ধযুগ পর আবার এশিয়ান আর্চারির সোনা জিতেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ। আজ শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।

প্রথম সেটে ২৮ স্কোর করেন আলিফ। জাপানি আর্চার মিয়াতা গাকুতো করেন ২৭ স্কোর। তাতে আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পান। দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে।

পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান।

মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতা আসে।

পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। অন্যদিকে মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন। এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত হয়।

উল্লেখ্য, রোমানার সানার পর আলিফ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ সোনা জিতলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মার্চ ১১, ২০২৬

শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!

মার্চ ১১, ২০২৬

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.